হোম > সারা দেশ > মেহেরপুর

ক্রেতা সেজে র‍্যাবের অভিযান, ৩টি তক্ষকসহ গ্রেপ্তার ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আব্দুল আজিজ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২, সিপিসি-৩ গাংনী, মেহেরপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের একটি দল ক্রেতা সেজে আব্দুল আজিজের বাড়িতে যায়। এ সময় তাঁর কাছ থেকে বিলুপ্তপ্রায় তিনটি তক্ষক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আজিজ অবৈধ বন্য প্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার আসামিকে হস্তান্তর করা হয়েছে।

তক্ষক। ছবি: সংগৃহীত

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান বলেন, তিনটি তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

শিমুলে রাঙা পথ, পলাশে বসন্তের আমেজ গাংনীতে

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভাটার মাটিতে সড়ক নষ্ট

অবৈধ ইটভাটার মাটিতে নষ্ট হচ্ছে গাংনীর কোটি টাকার সড়ক

গাংনীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু ঘিরে ক্লিনিক ভাঙচুর, দুই চিকিৎসককে মারধর

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

গাংনীতে বিএনপি নেতা-কর্মীদের চায়ের আড্ডার দোকানের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রমজানকে সামনে রেখে গাংনীতে বাড়ছে মাছ-মাংসের দাম