হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

নিহত সিহাবের স্বজনেরা আহাজারি করছেন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী সেতুসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে আকরাম নামের এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ রোববার সকালে স্থানীয় কয়েকজন শহীদ মিনারে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

সিহাবের কর্মস্থলের মালিক মো. মনির হোসেন বলেন, শনিবার সিহাব ছুটি নিয়েছিল। ওই দিন সে কর্মস্থলেও যায়নি।

স্থানীয় কয়েকজন জানান, কয়েক দিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধুদের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইট ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ‘প্রতারক’

জব্দ করা মোটরসাইকেল থানা থেকে উধাও

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ

হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল

বিএসটিআইয়ের লোগো জালিয়াতি ও ‘মিল্ক ভিটা’র নাম অনুকরণ: সাটুরিয়ার আইসক্রিম কারখানাকে জরিমানা

ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক

সুরের মূর্ছনায় মানিকগঞ্জে ফিরল জুলাইয়ের চেতনা

জুয়া খেলার অভিযোগে জনতার হাতে আটক পুলিশ কনস্টেবলসহ ৩ জুয়াড়ি

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও