হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় মানিকগঞ্জে গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ বুধবার ভোরে দৌলতপুর উপজেলার দুর্গম কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি জেলার সাটুরিয়া উপজেলার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাই সিকিউরিটি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গত পরশু তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৪ সিপিসি-৩ এর অভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে। 

২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে শ্বেতপাথর নিয়ে দ্বন্দ্বে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যান্য আসামিদের সঙ্গে হৃদয় কারাগার থেকে পালিয়ে যান।

মানিকগঞ্জ র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়