হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বন্ধুদের সঙ্গে ঘুরতে নদীতে পড়ে নিখোঁজ কলেজশিক্ষার্থী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ট্রলার নৌভ্রমণের যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ শিক্ষার্থীর নাম বর্ষন ইসলাম (১৮)। তিনি মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। 

নিখোঁজ যুবকের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ট্রলার নৌকা ভাড়া নিয়ে পশ্চিম সেওতা এলাকার ৩০ / ৩৫ জন সমবয়সী বন্ধুরা আরিচার যমুনা নদীতে নৌভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় করার সময় দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যান। সাদ্দাম নামের একজন সাঁতরে নৌকায় উঠে আসে। কিন্তু বর্ষণ নদীর স্রোতে ডুবে যান। 

খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ, নৌ-ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা শিবালয় স্থল ও ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, ‘আমাদের ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করতে পারিনি।

আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’ 

সিংগাইরে মারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিংগাইরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে নদীর কিনারে ঝুলন্ত বাস, অল্পের জন্য রক্ষা

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ঘিওরে ভাঙচুরের পর মাদক কারবারির বাড়িতে আগুন

গরমে সুস্থ থাকতে মানিকগঞ্জে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণা ও সেবা

জিআই নিবন্ধন সনদ পেল মানিকগঞ্জের ঝিটকার ঐতিহ্যবাহী হাজারী গুড়

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান