হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে গ্যাসবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন অর্ধশতাধিক যাত্রী

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি  ও ঘিওর প্রতিনিধি

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে তরল গ্যাসবাহী লরির সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় তরল গ্যাসবাহী (এলএনজি) একটি লরির সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ে গেছে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস। তবে সময়মতো অর্ধশতাধিক যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মুলজানের ভাটবাউর এলাকায় মহাসড়কে পাটুরিয়াগামী দ্রুতগতির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গে লরি থেকে গ্যাস লিকেজ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে আতঙ্কে যাত্রীরা বাস থেকে বেরিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় আধঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কের দু’পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়