হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার দিঘী ইউনিয়নের কয়রা এলাকার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলো—সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাগজিনগর এলাকার বাবু কাজীর মেয়ে আনহা আক্তার (৭) এবং একই ইউনিয়নের খরসাতাই এলাকার রফিক সরদারের মেয়ে স্নেহা আক্তার (৭)। তারা স্থানীয় কয়রা মাদরাসাতুল ওহি আল ইসলামী মাদরাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে মাদ্রারাসা থেকে বাড়ি ফেরার পথে কয়রা এলাকার রাস্তার পাশের ডোবায় থাকা শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় স্নেহা ও আনহা আক্তার। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়