হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ধানমন্ডি থেকে মমতাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মমতাজ। ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সংগীতশিল্পী মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়।

পাওনা ২০ টাকা চাওয়ায় পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ

এডিট করা অশ্লীল কনটেন্ট দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, সাভারে গ্রেপ্তার

অব্যবস্থাপনার দায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে গরুর ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জে শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত দুই শিশু সংশোধনাগারে

দরপ্রস্তাব নেই, ৪ হাটের একটিরও ইজারা হয়নি

মানিকগঞ্জে বিএনপির ৭ উপজেলা ও ২ পৌর কমিটি বিলুপ্ত

জমি নিয়ে বিরোধে সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা

২৫ মিনিট ধরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিল ৪১ পরীক্ষার্থী