হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পুলিশ কোয়ার্টারে মিলল ৬টি গোখরার বাচ্চা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইর কোয়ার্টারে মিলল ৬টি গোখরা সাপের বাচ্চা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইর থানার আবাসিক কোয়ার্টার থেকে বিষধর ৬টি খইয়া গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সাপগুলো উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হেরপেটোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের একটি বিশেষজ্ঞ দল।

এর আগে গতকাল শনিবার (১২ জুলাই) রাতে থানার কর্মকর্তারা ঘুমানোর সময় তাঁদের রুমে সাপের উপস্থিতি টের পান। আতঙ্কিত অবস্থায় তাঁরা রাতেই তিনটি সাপ পিটিয়ে মেরে ফেলেন। পরদিন সকালে জাবির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় বাকি সাপগুলো উদ্ধার করে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া। তাঁর সঙ্গে ছিলেন সহকর্মী ফয়সাল কবির ও মাহফুজুর রহমান।

জানতে চাইলে সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘সাপ প্রকৃতিরই অংশ। ভয় না পেয়ে সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি। আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেই সাপগুলো উদ্ধার করি এবং স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিই। উদ্ধার সাপগুলো প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ