হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গাছের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সবুজের স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির পেছনের কড়ইগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. সবুজ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার শায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে।

নিহত সবুজ মোসলেমাবাদ এলাকার মো. সিকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পেছনে কড়ইগাছের সঙ্গে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা সিকিম আলী জানান, কয়েক দিন আগে ছেলে তাঁকে জানিয়েছিলেন, কেউ একজন তাঁকে মেরে ফেলতে পারে। তবে ওই ব্যক্তির নাম বলেননি সবুজ। এ ছাড়া ছেলে কারও কাছে কিছু টাকা পেত বলেও জানিয়েছিলেন। তাঁর মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে।

সিকিম আলী বলেন, এসব বিষয় থেকে পরিবারের ধারণা, সবুজকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তাঁরা।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জে ১৪ দিনে ১৫৭ অভিযান, তবু বন্ধ হচ্ছে না ইলিশ শিকার

দ্বন্দ্বে না জড়িয়ে মানুষের কল্যাণে কাজ করুন: খাদ্যমন্ত্রী

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী