হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ২ 

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পাচুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম সাইদুর রহমান (৩২)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আবুল খায়েরের ছেলে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী উজ্জল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রেশমা বেগমকে (২৮) গুরুতর অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘিওর থানা-পুলিশ জানায়, বিকেলে সাইদুর তাঁর খালাতো বোন রেশমা ও তাঁর স্বামী উজ্জলকে নিয়ে সাভারের একটি গার্মেন্টসে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পাচুরিয়া এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়