হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ব্রাজিলের জয়ে বেড়েছে জার্সি-পতাকা বিক্রি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গত রাতে তারা সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে। ব্রাজিলের এই জয়ে ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জের শহর থেকে গ্রামে জার্সি-পতাকা বিক্রি বেড়েছে। প্রিয় দলের জয়ে ছাদে, রাস্তায়, গাড়িতে পতাকা টাঙাচ্ছেন ভক্তরা।

আজ শুক্রবার উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে পতাকা বিক্রেতা আকাশ আহমেদ রফিক বলেন, ‘আর্জেন্টিনা হারার পর বেশির ভাগ ভক্তের মধ্যে হতাশা চলে আসে। ফলে আর্জেন্টিনার কয়েক শ পতাকা অবিক্রীত রয়ে গেছে। গতকাল ব্রাজিল জেতায় দেশটির পতাকা বিক্রি বেড়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮০টির মতো ব্রাজিলের বড় পতাকা ও ২০০ ছোট স্টিকার পতাকা বিক্রি হয়েছে।’

ঘিওর সদর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতা নাজির মিয়া বলেন, ‘বিশ্বকাপ এলেই পতাকা বিক্রি করি। আকারভেদে ১০০-৩৫০ টাকা পর্যন্ত একেকটি পতাকা বিক্রি হচ্ছে।’

কোন দেশের জার্সি ও পতাকা বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে একতা স্পোর্টসের মালিক শান্তনু বলেন, ‘ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার জার্সি ও পতাকার চাহিদা বেশি। কিন্তু আর্জেন্টিনার হার এবং ব্রাজিলের জয়ে এবার প্রেক্ষাপট পাল্টে গেছে। ১৫ দিন আগে যে জার্সির দাম ছিল ৬০০ টাকা, সেই জার্সির দাম এখন ৮০০ টাকারও বেশি।’

সরকারি দেবেন্দ্র কলেজছাত্র ইকরামুল ইসলাম ইমন বলেন, ‘৬ ফুটের একটা ব্রাজিলের পতাকা কিনেছি ৪০০ টাকা দিয়ে। এটি বাড়ির গেটে টাঙিয়ে রাখব। এ ছাড়া ৩ ফুটের ১০টি পতাকা কিনলাম, রাস্তার মোড়ে মোড়ে টাঙানোর জন্য। এর সঙ্গে বাংলাদেশের পতাকাও কিনেছি।’ 

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ

হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল

বিএসটিআইয়ের লোগো জালিয়াতি ও ‘মিল্ক ভিটা’র নাম অনুকরণ: সাটুরিয়ার আইসক্রিম কারখানাকে জরিমানা

ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক

সুরের মূর্ছনায় মানিকগঞ্জে ফিরল জুলাইয়ের চেতনা

জুয়া খেলার অভিযোগে জনতার হাতে আটক পুলিশ কনস্টেবলসহ ৩ জুয়াড়ি

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও

দৌলতপুরে থামছে না যমুনার ভাঙন, কমছে না কান্না

সিংগাইরের বলধারা বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ