হোম > সারা দেশ > মানিকগঞ্জ

তেল পরিমাপে কারচুপি: মানিকগঞ্জে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলন এস. ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় তেল পরিমাপে কারচুপির অভিযোগে মিলন এস ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনের ডিজেল পাম্প থেকে তেল পরিমাপ করে গুরুতর অনিয়মের প্রমাণ পান। পরীক্ষায় দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ ছিল। ভোক্তাদের একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, তেল পরিমাপে এ ধরনের কারচুপি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ঘিওরে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

সংবাদ প্রকাশের পর অভিযান: সিংগাইরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

সাংবাদিকদের ‘আ.লীগের প্রেতাত্মা’ বলায় দৌলতপুর যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ

পানির বৈষম্যে নদী শুকিয়ে যাচ্ছে, তিস্তা এখন মরুভূমির মতো: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

সিংগাইরে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষক

‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

বিয়ে করতে রাজি হচ্ছেন না প্রেমিক, অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর

মানিকগঞ্জে জিকেটির জব ফেয়ার, তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ

সিংগাইরে মারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিংগাইরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু