হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিএসটিআইয়ের লোগো জালিয়াতি ও ‘মিল্ক ভিটা’র নাম অনুকরণ: সাটুরিয়ার আইসক্রিম কারখানাকে জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

‘মিল্ক মিঠা’ আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত দুগ্ধ ব্র্যান্ড মিল্ক ভিটার নাম অনুকরণ করে ‘মিল্ক মিঠা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকার মিল্ক মিঠা আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। কারখানাটির মালিক সিরাজুল ইসলাম।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল জানান, কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। পাশাপাশি ভোক্তাদের বিভ্রান্ত করতে মিল্ক ভিটার নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিঠা’ নামে আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল।

আসাদুজ্জামান রুমেল আরও জানান, এসব অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ আইসক্রিমের মোড়ক ধ্বংস করা হয়। এক মাসের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন না নিলে কারখানাটি সিলগালা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক

সুরের মূর্ছনায় মানিকগঞ্জে ফিরল জুলাইয়ের চেতনা

জুয়া খেলার অভিযোগে জনতার হাতে আটক পুলিশ কনস্টেবলসহ ৩ জুয়াড়ি

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও

দৌলতপুরে থামছে না যমুনার ভাঙন, কমছে না কান্না

সিংগাইরের বলধারা বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

বাবার মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জে প্রথম আইসিইউ সেবা চালু করলেন বিমানমন্ত্রী

চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ

তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু: রহস্য উদ্‌ঘাটন পিবিআইয়ের

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন ভর্তি