হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, চালক নিহত

ঘিওর, (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে খাদে পড়ে মোটরসাইকেলচালক নিহত। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে খাদে পড়ে সাইম (১৯) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিঠু (২৩) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের নতুন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইম উপজেলার ধুলণ্ডী গ্রামের পলাশ মিয়ার ছেলে। আহত মিঠু একই এলাকার এরশাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে একটি মোটরসাইকেলে সাইম ও মিঠু দৌলতপুর থেকে বরংগাইলের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নতুন সেতুর উত্তর ঢালে পৌঁছালে চালক সাইম মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট নিচে একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলচালক সাইম ও তাঁর সঙ্গে থাকা মিঠু গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিঠুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ঋণ ও মানসিক চাপ থেকে বাঁচতে ইউপি সদস্যের আত্মহনন

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

মানিকগঞ্জের তিন হাসপাতাল-ডায়াগনস্টিক বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

আরিচায় দুই যুবদল নেতার স্পিডবোটে ডাকাতি, ১০ লাখ টাকার ইঞ্জিন লুট

নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা

বর্ষার সুরে মানিকগঞ্জে মুগ্ধতা ছড়াল ‘বর্ষায় নজরুল’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন

অতিবৃষ্টিতে নষ্ট খেত, দাম বেড়েছে কাঁচা মরিচের

বিশ্বকাপ ফাইনাল: মানিকগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের ১০০ স্থানে বড় পর্দা ও ভূরিভোজ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত অন্তত ৪০