হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মনোয়ারা কমপ্লেক্সের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে সিংগাইর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে। এ সময় সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন। তবে কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেননি।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কয়েক দিন নদীতে ভাসমান থাকায় লাশে পচন ধরেছে।

সিংগাইর থানার উপপরিদর্শক মো. মেরাজুল ইসলাম বলেন, ‘ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’