হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘুমন্ত যুবকের শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘিওর, (মানিকগঞ্জ), প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঘুমন্ত যুবকের শরীরে জানালা দিয়ে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে তাঁর পেট, মুখমণ্ডল ও দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। এ ঘটনায় তালাকপ্রাপ্ত স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মাসুদুর রহমান মাসুদ (২৭) কান্দাপাড়া গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

মাসুদের ছোট ভাই মাজেদুল জানান, বিদ্যুৎ না থাকায় গরমের কারণে মাসুদ ঘরের জানালা খুলে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন, তার পরনের লুঙ্গি ও জামার বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় মাসুদকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার মাসুদ সাটুরিয়া থানায় তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগম (৩০) এবং স্থানীয় সোবহান, ওসমান ও লিটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পারিবারিক ও পূর্ববিরোধের জেরে তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগমের যোগসাজশে অভিযুক্ত তিন ব্যক্তি হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। অভিযোগে আরও বলা হয়, এর আগেও বিভিন্ন সময়ে অভিযুক্তরা তাঁকে ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিয়েছেন।

সাটুরিয়া থানার ডিউটি অফিসার এসআই সুলতান বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সালিসের পরদিন গৃহবধূর আত্মহত্যায় গ্রেপ্তার ১

মানিকগঞ্জে বিমানমন্ত্রী রিতা: প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না

ঘিওরে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমেছেন এলাকাবাসী

বিকল বাস দেখে হঠাৎ ব্রেক, বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, চালক নিহত

ঋণ ও মানসিক চাপ থেকে বাঁচতে ইউপি সদস্যের আত্মহনন

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

মানিকগঞ্জের তিন হাসপাতাল-ডায়াগনস্টিক বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

আরিচায় দুই যুবদল নেতার স্পিডবোটে ডাকাতি, ১০ লাখ টাকার ইঞ্জিন লুট