হোম > সারা দেশ > মানিকগঞ্জ

চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আব্দুল খালেকের দাবি, একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত ঘরে ঢুকে ৩ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম সরকারবাড়ি মধ্যবরুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল খালেক জানান, রাতে ৪-৫ জনের একটি মুখোশ পরিহিত দল তাঁর বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের আলমারি, ওয়ার্ডরোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

আব্দুল খালেকের অভিযোগ, স্থানীয় আব্বাস উদ্দিন কুটির ছেলে টগরের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। টগর একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর টগর ও তাঁর সহযোগীরা একাধিকবার তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমনকি তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশের সঙ্গে যোগসাজশ করে গ্রেপ্তার করানো হয় বলে অভিযোগ করেন আব্দুল খালেক। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পর আবারও চাঁদা দাবি করা হয় তাঁর কাছে। সর্বশেষ চাঁদা না দেওয়ায় তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন টগর। তিনি বলেন, ‘ডাকাতির ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ সদস্যদের সঙ্গে আমি শুধু ঘটনাস্থল বা বাড়ি শনাক্ত করতে গিয়েছিলাম।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু: রহস্য উদ্‌ঘাটন পিবিআইয়ের

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন ভর্তি

ঘুমন্ত যুবকের শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সালিসের পরদিন গৃহবধূর আত্মহত্যায় গ্রেপ্তার ১

মানিকগঞ্জে বিমানমন্ত্রী রিতা: প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না

ঘিওরে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমেছেন এলাকাবাসী

বিকল বাস দেখে হঠাৎ ব্রেক, বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, চালক নিহত

ঋণ ও মানসিক চাপ থেকে বাঁচতে ইউপি সদস্যের আত্মহনন