হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

গ্রেপ্তার ইউসুফ আলী। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সংঘটিত আলোচিত ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার চার দিন পর রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র মালো। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউসুফ আলী দৌলতপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বিরোধের জেরে ইউসুফ আলী তাঁর ভাবি ও ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনি তাঁর বড় ভাই ছালাম মিয়াকেও হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় ছালাম মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন নিহতদের স্বজন এবং আহত ছালাম মিয়ার শাশুড়ি মিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডে অন্য কোনো ব্যক্তি বা পক্ষের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নৃশংস এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। আসামির গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করলেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা

বর্ষার সুরে মানিকগঞ্জে মুগ্ধতা ছড়াল ‘বর্ষায় নজরুল’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন

অতিবৃষ্টিতে নষ্ট খেত, দাম বেড়েছে কাঁচা মরিচের

বিশ্বকাপ ফাইনাল: মানিকগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের ১০০ স্থানে বড় পর্দা ও ভূরিভোজ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত অন্তত ৪০

দুই সপ্তাহ পর সাভারে উদ্ধার মানিকগঞ্জ থেকে নিখোঁজ দুই ছাত্রী

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার