হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভূগর্ভস্থ পানির চাপ কমানোর দাবিতে কিষানিদের মানববন্ধন

ঘিওর, (মানিকগঞ্জ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ও নদী-খাল ভরাট হওয়ার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে কৃষিকাজ। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে কৃষিকাজ তো দূরের কথা, সুপেয় পানি পাওয়াই কঠিন হয়ে পড়বে।

এ অবস্থায় ভূগর্ভস্থ পানি সুরক্ষার দাবিতে আজ মঙ্গলবার (২৪ মার্চ) মানিকগঞ্জের ঘিওরে কিষানিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রাকৃতিক জলাশয়, নদী, খাল, বিল ও পুকুর দখলমুক্ত করে সংস্কারের মাধ্যমে ব্যবহারের উপযোগী করার এবং কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে ‘পানি সকল প্রাণের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী ঘিওর ও সদর উপজেলার সীমান্তবর্তী জয়নগর অ্যাগ্রো ইকোলজি শিখন কেন্দ্রে ‘পানির অধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক জনমত সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিশ্ব পানি দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’, সবুজ সংহতি ও স্থানীয় কৃষক সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও নদী-খাল ভরাট হওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে ঐতিহ্যবাহী গভীর পানির ‘বোনা আমন’ ধান চাষ হুমকির মুখে পড়ছে। নতুন প্রজন্মের জন্য পানির সঠিক ব্যবস্থাপনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি ও উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

জয়নগর কৃষক-কিষানি সংগঠনের সভাপতি দিপালী রানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, কর্মকর্তা সুবীর কুমার সরকার, ইউপি সদস্য জসিম উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য রুবি আক্তার এবং গবেষক কৃষক মো. মাসুদ বিশ্বাস প্রমুখ। এতে কৃষক, জেলে ও শিক্ষার্থীসহ কয়েক শত মানুষ অংশ নেন।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়