হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে হত্যা মামলায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

রাকিব হাসনাত আওয়াল। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদলের নেতা রফিকুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিব হাসনাত আওয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। রাকিব হাসনাত আওয়াল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলা কমিটির সাবেক সভাপতি।

পুলিশ জানায়, ছাত্র-জনতা আন্দোলনে গুলিতে নিহত রফিকুল ইসলাম হত্যা মামলার ২৪ নম্বর আসামি রাকিব দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় হত্যা, নৌ পুলিশ ফাঁড়ি পোড়ানোসহ রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ

সিংগাইর বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেপ্তার

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামির মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা