হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মাইক্রো বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায় জাহিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই মাইক্রো বাসটি নিয়ে চালক পালিয়ে যান। তবে ট্রাকটি ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার

অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে কিশোর চালককে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

ঘিওরে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকা বিস্ফোরণ, আহত ৫

সাটুরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার মুখে মাদ্রাসা

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি

সাটুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, মানুষ নেই

মানিকগঞ্জে পদ্মা-যমুনার তীব্র ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি বিলীন, হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে