হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন–ভাঙচুর

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা টোল প্লাজা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে সেনাবাহিনী ও ছাত্র-জনতা যানবাহন চলাচলে সহযোগিতা করলে দুপুরের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ভাষা শহীদ রফিক সেতু এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এরপর সেতুর পূর্ব প্রান্তে সমাবেশ করেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুর ও চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনাসহ আনুষঙ্গিক আসবাবপত্র।

সমাবেশে বক্তব্য দেন–আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ইঞ্জিনিয়ার আবু সায়েম, মাসুদূর রহমান আইয়ুবী, মাওলানা আলমগীর হোসাইন রাশেদী, ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক, মো. রুমি, মো. আসিফ, মো. মিরাজ, মো. রনি, জয় ইউনুস, মো. আবীর আহমেদ, মো. সাইদুর রহমান প্রমুখ।

এ বিষয়ে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনা সদস্যরা তৎপর আছেন। বর্তমান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা

কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে বৃত্তি পেলেই শিক্ষার্থীদের কক্সবাজার, নেপাল ভ্রমণের সুযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

শিবালয়ে বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার