হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।

নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন। দণ্ডিত ইমরান বিশু সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। নিহত উত্তম আকাশ আলিফের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইমরান বিশু। সামান্য কথা-কাটাকাটির জেরে তাঁকে খুন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে দুই বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় উত্তম আকাশ আলিফের সঙ্গে ইমরান বিশুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাঁর প্যান্টের বেল্ট খুলে আলিফের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকা থেকে আলিফের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন দীর্ঘ তদন্ত শেষে নিহতের পরিচয়সহ আসামি শনাক্ত করে ইমরান বিশুকে গ্রেপ্তার করেন। ২০২০ সালের ৬ জুন ইমরান বিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আফরাফ উদ্দিন আহম্মেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়