হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি

মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান চেকপোস্ট এলাকা পরিদর্শনে যান। চেকপোস্ট কর্তব্যরত পুলিশ সদস্যদের কাজের ধরন সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন তিনি।

জানা গেছে, আজ সকাল থেকে সিঙ্গাইরের ধল্লা এলাকায় শহীদ রফিক সেতুর পশ্চিম প্রান্তে পুলিশের নিয়মিত তল্লাশি চৌকিতে হঠাৎ করে অতিরিক্ত পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ছোটবড় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের শরীর তল্লাশি করছে পুলিশ। এ সময় ঢাকামুখী ছোটবড় বিভিন্ন যানবাহনের যাত্রীদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। 

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, সারা দেশে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট বসানো হয়নি। 

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়