হোম > সারা দেশ > মানিকগঞ্জ

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আজ সকালে চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং মাদকের বিস্তার রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। এতে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি এলাকায় গড়ে ওঠা কয়েকটি অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব ইটভাটার ধোঁয়া ও দূষণের কারণে ফসল, গাছপালা এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় সমাজ সেবক তারিকুর রহমান আলাল বলেন, ‘কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদক কারবারিদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন আবু আম্মার লিটন দেওয়ান, ইসমাইল হোসেন, মশিউর রহমান দুলাল ও আতিকুর রহমান হেলালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ায় সামাজিক অবক্ষয় বাড়ছে। তারা মাদক কারবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ঘিওরে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমেছেন এলাকাবাসী

বিকল বাস দেখে হঠাৎ ব্রেক, বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ঘিওরে বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, চালক নিহত

ঋণ ও মানসিক চাপ থেকে বাঁচতে ইউপি সদস্যের আত্মহনন

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

মানিকগঞ্জের তিন হাসপাতাল-ডায়াগনস্টিক বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

আরিচায় দুই যুবদল নেতার স্পিডবোটে ডাকাতি, ১০ লাখ টাকার ইঞ্জিন লুট

নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা

বর্ষার সুরে মানিকগঞ্জে মুগ্ধতা ছড়াল ‘বর্ষায় নজরুল’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন