হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল স্কুলবাস

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।

খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটির আংশিক অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৬টার দিকে উথুলী মোড় থেকে গিলন্ড পর্যন্ত ওই বাসে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়া করা হয়। প্রতিদিনের মতো রোববারও বাসটি উথুলী মোড়ে পার্কিং করে রাখা ছিল। সন্ধ্যার পর কে বা কারা বাসটিতে আগুন দেয়, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন

অতিবৃষ্টিতে নষ্ট খেত, দাম বেড়েছে কাঁচা মরিচের

বিশ্বকাপ ফাইনাল: মানিকগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের ১০০ স্থানে বড় পর্দা ও ভূরিভোজ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত অন্তত ৪০

দুই সপ্তাহ পর সাভারে উদ্ধার মানিকগঞ্জ থেকে নিখোঁজ দুই ছাত্রী

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার

অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে কিশোর চালককে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

ঘিওরে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন