হোম > সারা দেশ > মাগুরা

ভারত ফেরত ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

প্রতিনিধি

মাগুরা: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরকে মাগুরা শহরের কাঁচাবাজার সংলগ্ন ঈগল হোটেল, হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল, যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজ ও সৈকত হোটেলে রাখা হয়েছে। জানা গেছে, তাঁরা চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তাঁদের কারোর মধ্যেই করোনার উপসর্গ দেখা যায়নি। তবে সবার করোনা পরীক্ষা করা হবে।

ভারত ফেরত ৫০ জন বাংলাদেশি নাগরিক গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।

মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তাঁরা এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

আটককৃতদের নিরাপত্তা বা পালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ৫০ জনকে চারটি জায়গাতে রাখা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রয়েছে। যতদিন তাঁরা এখানে থাকবেন ততদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

মাগুরা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, তাঁরা সবাই স্বাস্থ্য পরীক্ষা করার কাগজপত্র দেখিয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৫০ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার জন্য।

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার ৫ গুণ রোগী নিয়ে হিমশিম সবার

গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ

‘এভাবে হাসলে হবে না, একেবারে বাড়িতে পাঠিয়ে দেব’

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১০

মাগুরায় ৯৪১ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রায় উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ