হোম > সারা দেশ > মাগুরা

৫ বছর ধরে গাছে বাস করছেন লিয়াকত আলী

শালিখা (মাগুরা) প্রতিনিধি

পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় ৷ গাছের ওপর পাখির বাসার মতো ডালপালা কাঠখুঁটি, বাঁশ দিয়ে বাসা বানিয়ে, গাছেই চলছে লিয়াকত আলীর সংসারজীবন ৷ লিয়াকত আলী একজন মানসিক প্রতিবন্ধী।

সরেজমিনে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের থাকার জায়গা ৷ গাছের ডালপালা বিক্রি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারকেল ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পান, তা দিয়ে চলে তাঁর সংসার ৷ 

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরিতে কাজ করতেন ৷ হঠাৎ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ৷

স্থানীয় লোকজন জানান, তাঁর বউ, ছেলেমেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই ৷ গাছেই তাঁর বাড়ি, গাছেই তাঁর সংসার  গাছে তিনটি বাসা বানিয়েছেন তিনি ৷ রোদ, বৃষ্টি ও ঝড় যা-ই হোক না কেন লিয়াকত আলী তাঁর গাছে বানানো বাসাতেই থাকেন৷ 

লিয়াকত আলীর কয়টা বাড়ি আছে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি কয়টা তা ঠিক নেই ৷ অনেকগুলো বাড়ি আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়িতে থাকি ৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷’

কেন মানুষের মধ্য বসবাস করেন না, জানতে চাইলে লিয়াকত বলেন, ‘মানুষের মধ্যে গেলে রোগ হয়৷’ কী খাবার খেয়ে বেঁচে আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মুড়ি, চিড়া, আর হোটেলে খাই৷’

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা