হোম > সারা দেশ > মাগুরা

শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে শালিখা থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শালিখা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার তালখড়ি ইউনিয়নের ফারুক হোসেন (৩৫) ও কামাল হোসেন (২৫)। ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও উভয়ই ছান্দড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, বুধবার (১৮ মে) এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা ওসি বিশারুল ইসলামের নেতৃত্বে এসআই লালটু, এসআই মনজুরুল, মাসুম বিল্লা, আবুল বাশার সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাগুরার সদর থানার জেনারস স্কুলের সামনে থেকে ও ইছাখাদা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানান, আসামি ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি। তাঁর নামে শালিখা থানায় সমসাময়িক নাশকতামূলক ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা সহযোগীদের সহায়তায় বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রল নিক্ষেপ করাসহ দেশদ্রোহী ও নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ২০১৩ সাল থেকে তাঁরা বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছত্র ছায়ায় থেকে টেন্ডারবাজিসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করত। 

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা