হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাগুরার মহম্মদপুর উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ৩টি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে উপজেলার মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকসে অভিযান চালিয়ে প্রতিটিকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরে মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ভাটাগুলোর বিরুদ্ধে একই আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপন এবং ইট উৎপাদনের মাধ্যমে পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। পরিবেশ রক্ষার্থে আমাদের এই অভিযান পরিচালিত হয় এবং আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ

‘অশিক্ষিত’ অপবাদ থেকে পাঠাগার, রাজুর সেলুনে বই পড়ার সুযোগ

ঋণ করে গড়া কলাবাগানে দুর্বৃত্তের হানা, সর্বস্বান্ত কৃষক

জামায়াত আমিরের মানবতাবিরোধী অপরাধেও এনসিপি নীরব কেন—প্রশ্ন রাশেদ খানের

চার দশক ধরে ভাঙছে মধুমতী, বদলে যাচ্ছে মহম্মদপুরের মানচিত্র

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

সুস্থ সংস্কৃতিচর্চায় সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতি প্রতিরোধের আহ্বান নিতাই রায়ের

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, ডিজিএমসহ ৪ কর্মচারীকে শোকজ