হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ছবি: আজকের পত্রিকা

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ফিরোজ বিশ্বাস সদর উপজেলার চাঁদপুর গ্রামের ইসারত বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একদল চোর রাস্তার পাশে স্থাপিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে আসে। এ সময় বিদ্যুতের খুঁটির নিচে একজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর পাশেই ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আজমল বিশ্বাস বলেন, বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজের মরদেহ পড়ে ছিল। পাশে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানার এসআই আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে।

মাগুরার শ্রীপুর: হামলায় আহত ব্যক্তির মৃত্যু, ১০ বাড়ি ভাঙচুর

মাগুরায় শুরু দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

নদীগর্ভে বিলীন হচ্ছে মহম্মদপুরের ঝামা সড়ক, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ঋণ উত্তোলন করে স্ত্রী নিখোঁজ, সন্তানকে বিষ পান করানোর পর বাবার বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাগুরায় ‘ভুতুড়ে’ কলেজের ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ, প্রশ্নের মুখে প্রকল্প

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগ, শালিখা উপজেলা যুবদল নেতা নয়ন বহিষ্কার

স্কুল উপবৃত্তির তালিকায় শুধু নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম নিয়ে ক্ষোভ, যা জানাল প্রশাসন

মাগুরায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম শ্রেণির পৌরসভা বেহাল

অতিরিক্ত দামে সার বিক্রি করায় দোকানিকে ১ লক্ষ টাকা জরিমানা