হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার রাতে মাদারীপুর শহরের পুরানবাজারের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাড়িতে এ হামলা হয়েছে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত সোহরাব হাওলাদারের বাড়িতে হঠাৎ হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাব ভাঙচুর করে। বাড়ির লোকজন ভেতরের দরজা বন্ধ করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোহরাব হাওলাদার বলেন, গতকাল সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তিনি উপদেষ্টা ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মাদারীপুরে মানব পাচার মামলার প্রধান আসামি জুলহাস তালুকদার গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

মাদারীপুরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙন, আতঙ্কে পাড়ের মানুষ

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা