হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ বিক্ষুদ্ধ স্বজনদের

মাদারীপুর প্রতিনিধি

তন্নী খান। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। আজ সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার ভুরঘাটা এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মৃত তন্নী মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের খান বাড়ির জিয়া উদ্দিন খানের মেয়ে। তাঁর স্বামী আল আমিন হাওলাদার প্রাইভেট কারচালক।

জানা গেছে, আজ সকাল ৭টার দিকে তন্নীকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার নূর ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম দেন তন্নী। অভিযোগ উঠেছে, অস্ত্রোপচারের সময় তন্নীর নাড়ি কেটে ফেলেন চিকিৎসকেরা। এতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে উত্তেজিত স্বজনেরা বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া বিক্ষুব্ধরা নূর ক্লিনিকে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর ক্লিনিকটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। ঘটনার পর থেকে চিকিৎসকসহ ক্লিনিকের সবাই গা ঢাকা দেওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক আছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’ তিনি আরও বলেন, ভুল চিকিৎসার অভিযোগে স্বজনেরা সড়ক অবরোধ করেছিলেন। তাঁরা লিখিত অভিযোগ বা মামলা করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার