হোম > সারা দেশ > মাদারীপুর

বিএআরএফের সভাপতি নিজামুল হক ও সম্পাদক কাওসার আজম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম।

আজ শুক্রবার মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কালবেলার চিফ রিপোর্টার ইউসুফ আরেফিন ও ভোরের কাগজের হরলাল রায় সাগরের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।

নতুন কমিটিতে অন্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন—সহসভাপতি হয়েছেন আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগোনিউজের নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সাইফুল মাসুম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান ও দৈনিক ডেসটিনির শাফিউল আল ইমরান।

এর আগে দুপুরে ২০২৪-২৬ সেশনের কমিটির দ্বি-বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন বিএআরএফের সাধারণ সম্পাদক কাওসার আজম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আয়নাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম সবুজ।

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

ককটেল ফাটিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা

শিবচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫

পদ্মা সেতু রেলপথ: বারবার চুরি হচ্ছে যন্ত্রাংশ, ঝুঁকিতে ট্রেন চলাচল

মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

শিবচরে ঘন ঘন লোডশেডিংয়ে বাড়ছে দুর্ভোগ

শিবচরে উঠানে পুঁতে রাখা ১১৬৫টি ইয়াবাসহ কারবারি আটক

মাদারীপুরের ঐতিহ্যবাহী জীবন মিষ্টান্ন ভান্ডার: শতবর্ষের কাছাকাছি এসেও ধরে রেখেছে মান