হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের ৩ জনকে আটক করেছে এসআরবি।

আজ সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৮ এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি কামরুল হাসান। এর আগে দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে তাঁদের আটক করা হয়।

এসআরবি-৮-এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি কামরুল হাসান জানান, প্রায় এক মাস আগে সাভারের হেমায়েতপুরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক গ্রাহকের ২৬ লাখ টাকা ডাকাতি করে একটি চক্র। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নোয়াখালীতে একইভাবে ডাকাতির চেষ্টা করে তারা। সেখানে ব্যর্থ হয়ে আজ সোমবার সকালে নৌপথে মাদারীপুরে আসে চক্রের সদস্যরা।

পরে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে ডাকাতির পরিকল্পনা করে ডাকাত দল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআরবি। পরে ডাকাতি করার সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়।

এএসপি কামরুল আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া শেষে ডাকাত দলের ৩ জনকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।