হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে আদালত প্রাঙ্গণে যুবককে মারধর

মাদারীপুর প্রতিনিধি

আদালত প্রাঙ্গণে যুবককে মারধর। ছবি: সংগৃহীত

মাদারীপুরে আদালত প্রাঙ্গণে রানা ব্যাপারী (৩০) নামের যুবককে মারধর করেছেন লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক রানা ব্যাপারী (৩০) মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকার খালেক ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যন্ত এলাকা থেকে আদালতে মামলাসংক্রান্ত কাজে আসা সেবাপ্রত্যাশীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে একটি চক্র। আজ দুপুরে এ চক্রের সদস্য রানা ব্যাপারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে গণপিটুনি দিয়ে তাঁকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দেশীয় অস্ত্রসহ আদালত প্রাঙ্গণ থেকে রানা ব্যাপারীকে আটক করে পুলিশ দেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে আধিপত্য নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট, আগুন

এলজিইডির সড়কের গাইডওয়াল নির্মাণ: শিবচরে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ