হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে নানা অভিযোগে বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার একটি বেকারি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদর উপজেলার একটি বেকারি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

আদালত পরিচালনা করেন মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার কুলপদ্দি এলাকার সামিয়া বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য দ্রব্য ব্যবহার, অগ্রিম তারিখযুক্ত পাউরুটি সংরক্ষণ, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের যথাযথ সনদ না থাকা, মেঝেতে খাদ্যসামগ্রী রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক দ্রব্য ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়ম দেখা যায়। এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মাদারীপুরে মানব পাচার মামলার প্রধান আসামি জুলহাস তালুকদার গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

মাদারীপুরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙন, আতঙ্কে পাড়ের মানুষ

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার