হোম > সারা দেশ > লালমনিরহাট

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকার পাশে এরশাদ হোসেন সেবুর সুপারিবাগান রয়েছে। রোববার (১১ মে) সকাল ৯টার দিকে ওই বাগানে মৃত অবস্থায় আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় শ্রমিকেরা। পরে স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক জনতার বাজারের একাধিক বাসিন্দা বলেন, ‘ওই ব্যক্তি (আবেদ আলী) দীর্ঘদিন ধরে এলাকায় ছোটখাটো চুরি করত। অনেকবার তাকে ধরে বিচার-সালিস করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে মারা গেছেন।’

আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুরি করে সংসার চালায়। রাতে ৩টার সময় ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছে। কীভাবে কী হয়েছে আমি বলতে পারি না।’

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি গাছে উঠে সুপারি পাড়তে গিয়ে পড়ে মারা গেছে। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মতো ছিল। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাশিয়ায় ৪ যুবক বিক্রি: গভীর ষড়যন্ত্র দাবি করে পাটগ্রাম উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

লালমনিরহাট: সাব-রেজিস্ট্রারের ৫ পদই শূন্য, ভোগান্তি চরমে

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, পুলিশ কনস্টেবলের শ্যালিকা নিহত

পাটগ্রামের চার যুবককে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে রাশিয়ায় বিক্রি, অভিযোগ জামায়াতের দুই যুব নেতার বিরুদ্ধে

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন সমালোচকেরা: ত্রাণমন্ত্রী

তিস্তাপাড়ে বিদ্যানন্দের ‘ভালোবাসার বাজার’, এক টাকায় মিলছে ঈদসামগ্রী

পাটগ্রামে কৃষি অংশীদারদের মাঠ প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত

তিনবিঘা করিডরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ভারতীয় বিধায়কের বিতর্কিত মন্তব্য

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি-বিএসএফ মুখোমুখি, উত্তেজনার পর কাজ বন্ধ

বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ডাদেশ