হোম > সারা দেশ > লালমনিরহাট

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নারী-শিশুসহ ১২ জনকে রাতের আঁধারে ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতকাল রোববার গভীর রাতে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে কাঁটাতারের বেড়াসংলগ্ন বাতি নিভিয়ে তাদের ফিরিয়ে নেওয়া হয় বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। পুশ ইনের চেষ্টা নিয়ে ৩৬ ঘণ্টা আগে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফের পক্ষ থেকে এখনো সাড়া মেলেনি।

বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রোববার গভীর রাত পর্যন্ত ১২ জন নারী-পুরুষ ও শিশু সীমান্তের ভারতের অংশে অবস্থান করছিলেন। গভীর রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের প্রধান পিলার ৮৩৮-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বিএসবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়াসংলগ্ন বাতি নিভিয়ে দেওয়া হয়। ওই সময়ের মধ্যেই বিএসএফ তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

এর আগে রোববার ভোরে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা ওই ১২ জনকে পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন। এ সময় বামনদল এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বুড়িমারী সদর ক্যাম্পের সদস্যদের খবর দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের ভারতের দিকে ফিরিয়ে দেন।

এ ঘটনার পর সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি পুশ ইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে সীমান্ত সূত্র।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, ‘আমরা কোনোভাবেই অবৈধভাবে পুশ ইন মেনে নেব না। উপযুক্ত প্রমাণসহ নিয়মের মধ্যে ফেরত পাঠাতে বিএসএফকে বলা হয়েছে। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে একাধিকবার আহ্বান জানানো হয়েছে। তারা কোনো সাড়া দিচ্ছে না। সীমান্ত সুরক্ষায় আমরা বদ্ধপরিকর।’

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অ্যাসিড নিক্ষেপে গৃহবধূ হত্যা, বিচার চেয়ে মহাসড়কে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ