হোম > সারা দেশ > লালমনিরহাট

রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িহাট বেগুনটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল বেগুনটারী গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক হুজুরের ছেলে। সে স্থানীয় নামুড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল বাড়ির পাশে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেওয়া হয়। পরে রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।’ 

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে দুই পুলিশ অফিসার আহত

অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে বইছে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

একই কর্মস্থলে বছরের পর বছর কর্মকর্তা-কর্মচারী, পাটগ্রাম এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আন্দোলন হয় তিস্তায়, কিন্তু বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী