হোম > সারা দেশ > লালমনিরহাট

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাট প্রতিনিধি 

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায় ট্রাকটি (অটোরিকশার পেছনে)। ছবি: আজকের পত্রিকা

প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন ফজিলা বেগম ও জহিলা বেগম। হাঁটা শেষে তাঁদের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু সেই ফেরা আর হলো না। মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনেরই।

আজ শনিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের টেকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা বেগম ও জহিলা বেগম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশে হাঁটছিলেন ফজিলা ও জহিলা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।