হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে কলেজ ছাত্রদলের সদস্যসচিব বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি

শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। 

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে।

লালমনিরহাট সরকারি কলজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব শাওন জোয়ারদারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শাওন জোয়ারদারকে বহিষ্কার করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অ্যাসিড নিক্ষেপে গৃহবধূ হত্যা, বিচার চেয়ে মহাসড়কে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিরোধ মীমাংসার জন্য ডেকে নারীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ