হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি 

লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৮) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। আজ বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকায় লাশটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক শ্রমিক ভুট্টাখেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানান। খবর পেয়ে সদর থানা-পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। আশপাশের ভুট্টা, তামাকখেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই নারীর পরনে ছিল সবুজ রঙের সালোয়ার, কালো রঙের বোরকা ও স্কার্ফ। পাশে পড়ে রয়েছে জুতা। এ ছাড়া পুরুষের এক জোড়া স্যান্ডেল ও মানকি টুপি পড়ে রয়েছে লাশের পাশে।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা কষ্টকর হচ্ছে। ধারণা করা হচ্ছে, বুধবার ভোরে তাঁকে গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে ঘাতক। মাথা খুঁজতে ও লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত, ককটেল বিস্ফোরণের অভিযোগ

আদিতমারীতে লাদেন হত্যা মামলায় বাবা-ছেলের আত্মসমর্পণ

হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

পুশ ইনের চেষ্টা ব্যর্থ: লালমনিরহাটের চার সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের ৪ সীমান্তেও পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, আটকে দিল বিজিবি