হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি মাদ্রাসার নৈশ প্রহরীর বিরুদ্ধে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মজিব উদ্দিন সেলিমকে (৪০) নামে ওই নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা-পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে বুধবার রাতে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, দিনমজুর বাবা ও মায়ের অনুপস্থিতিতে শিশুটি অভিযুক্ত সেলিমের বাড়ির উঠানে খেলতে যায়। আশপাশে কেউ না থাকার সুযোগে শিশুটিকে মোবাইলে ভিডিও দেখার কথা বলে ফুসলিয়ে মাদ্রাসার নৈশ প্রহরী মজিব উদ্দিন সেলিম তাঁর বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায়।

শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে কান্নাকাটি করে তাঁর মা ও নানিকে ধর্ষণের ঘটনা জানায়। শিশুটির মা ওই মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষককে ঘটনাটি জানায়। পরে সুপার, সহকারী শিক্ষক, শিশুটির নানি ও মা শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরপর পাটগ্রাম থানা-পুলিশ পার্শ্ববর্তী উপজেলায় অভিযান চালিয়ে বোনের বাড়ি থেকে অভিযুক্ত মজিব উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সেলিমকে লালমনিরহাট আদালতে পাঠায়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, ‘শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। শিশুটির অবস্থা মুমূর্ষু হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মজিব উদ্দিন সেলিম নামে গ্রেপ্তার ব্যক্তিকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হবে।’

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অ্যাসিড নিক্ষেপে গৃহবধূ হত্যা, বিচার চেয়ে মহাসড়কে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিরোধ মীমাংসার জন্য ডেকে নারীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ