হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

লালমনিরহাট প্রতিনিধি 

অভিযুক্ত শিক্ষক শাহজালাল। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে শাহজালাল হক (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক শাহজালাল উপজেলার একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কচারদ্বারা সরকারটারী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ জুলাই রাতে আবাসিকের এক ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন শাহজালাল। পরদিন ওই ছাত্র বাড়ি গিয়ে আর মাদরাসায় যেতে না চাইলে কারণ জানতে চায় তার পরিবার। একপর্যায়ে সে ঘটনার বিবরণ দেয়। পরে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে অবগত করেন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।

গতকাল শুক্রবার এ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও গ্রামবাসী সালিসে বসলে সেখানে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন শাহজালাল। এ সময় উপস্থিত জনতা তাঁকে চরথাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেছেন। সেই মামলায় শাহজালালকে গ্রপ্তার দেখিয়েছে পুলিশ।

আদিতমারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘ছাত্রের বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও গাছ বিতরণ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ

আবারও মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের