হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

‎লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় আসামি সুজনকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সুজন মিয়া লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা।

‎আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে আট বছর বয়সী ওই শিশু তার মায়ের সঙ্গে লালমনিরহাট আদালতপাড়ায় গিয়ে সেখানে বাসের জন্য অপেক্ষা করছিল। আদালত চত্বর ঘুরে দেখার কথা বলে শিশুটিকে আদালতের পেছনে ভুট্টাখেতে নিয়ে যান সুজন মিয়া। সেখানে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে চলে যান তিনি। পরে ওই শিশু কান্না করতে করতে তার মায়ের কাছে গেলে শোরগোল পড়ে পুরো আদালত চত্বরে।

পরে এ ঘটনায় ওই শিশুর পরিবার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সুজন মিয়ার বিরুদ্ধে একটি মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আসামির উপস্থিতিতে রায় ঘোষণ করেন আদালত।

‎

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা ছিল। খোদ আদালত চত্বরের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে এমন পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড