হোম > সারা দেশ > লালমনিরহাট

তিস্তাপাড়ে বিদ্যানন্দের ‘ভালোবাসার বাজার’, এক টাকায় মিলছে ঈদসামগ্রী

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘ভালোবাসার বাজার’ উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: আজকের পত্রিকা

অসহায় ও দুস্থদের জন্য লালমনিরহাটের তিস্তাপাড়ে গড়ে উঠেছে ‘ভালোবাসার বাজার’। এক দিনের এই বিশেষ বাজারে এক টাকার বিনিময়ে মিলছে ঈদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আজ সোমবার সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বাজারের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আয়োজকেরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। এখানে এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ঈদসামগ্রী পাওয়া যাচ্ছে। প্রায় ৫০০ হতদরিদ্র পরিবার এই বাজার থেকে কেনাকাটা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের আনন্দ যাতে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারি ও বেসরকারি উদ্যোগ মিলিয়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও বেগবান হবে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ও সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সরকার কাজ করছে এবং এটি এ সরকারের আমলেই বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা ব্যারাজও হবে, তিস্তা মহাপরিকল্পনাও হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ওসি সাদ আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ

আবারও মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক বাস্তবায়ন করব: মির্জা ফখরুল