হোম > সারা দেশ > লালমনিরহাট

নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ট্রাক ঢুকে গেল মাদ্রাসায়, ঘুমন্ত ১৪ ছাত্র আহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ট্রাক ঢুকে পড়ে মাদ্রাসায়। এতে ঘুমন্ত ১৪ ছাত্র আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে শহরের হাঁড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। আহত ছাত্ররা বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের সড়ক দুর্ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে হাঁড়িভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি পাশের হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রাচীর ভেঙে কক্ষে ধাক্কা দেয়। এ সময় ওই কক্ষে ঘুমিয়ে থাক ১৪ শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। 

সেখানে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদ্রাসায় পাঠানো হলেও ছয়জনকে ভর্তি করেন চিকিৎসকেরা। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে।

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অ্যাসিড নিক্ষেপে গৃহবধূ হত্যা, বিচার চেয়ে মহাসড়কে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিরোধ মীমাংসার জন্য ডেকে নারীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ