হোম > সারা দেশ > লালমনিরহাট

নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

নির্বাচনী আচারনবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট–১ আসনের হাতীবান্ধায় এক ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শনায় নোটিশ (শোকজ) করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার কমিটির চেয়ারম্যান ও লালমনিরহাট ১ম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ এরশাদ আলী এ শোকজ করেন। এতে তাকে আগামীকাল শনিবার নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। 

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক শ্যামল গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

চিঠিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করতে যায় স্বতন্ত্র প্রার্থী (ইগল প্রতীক) আতাউর রহমান প্রধান। সেখানে বাধা দেয় শ্যামল ও তার লোকজন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়। 

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল আজকের পত্রিকাকে বলেন, ‘শোকজের চিঠি পেয়েছি। তবে আতাউর রহমানকে কোন বাধা দেওয়া হয়নি, বরং আতাউর রহমানসহ তার লোকজন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নৌকা ও ইগল সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একে–অপরকে দোষারোপ করছেন।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড