হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় বিএনপির নির্বাচনবিরোধী বিক্ষোভ, পুলিশের বাধা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় সংসদ নির্বাচনবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছে বিএনপি। এ সময় তাদের ওপর পুলিশের হামলার অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। 

আজ মঙ্গলবার উপজেলার দইখাওয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। 

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দইখাওয়া মোড় থেকে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে একটি নির্বাচনবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। 

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে সমাবেশে মিলিত হন মিছিলকারীরা। সমাবেশে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বক্তব্য দেওয়া শুরু করলে পুলিশ অতর্কিতভাবে লাঠিপেটা শুরু করে। 

এ বিষয়ে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করছিলাম। এ সময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৬-৭ জন কর্মী আহত হন। শুধু তাই নয়, বাড়িতে ঢুকেও হামলা চালিয়েছে।’ 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জানমালের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেটি আমরা ছত্রভঙ্গ করেছি।’

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড